নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গুলিবিদ্ধদের মধ্যে হাসান শেখ নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিনের বিরোধের জেরে সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা তীব্র সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। সংঘর্ষে হাসান শেখ, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সংঘর্ষের ঘটনার পর থেকে চরকান্দিপাড়া ও আশপাশের এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক বক্তব্য এড়িয়ে এলাকায় শান্তি বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছ
